মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিককরণের মধ্যে পার্থক্য

Difference Between Profit Maximization and Wealth Maximization

নিম্নে মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিককরণের মধ্যে পার্থক্য দেখানো হলো:

পার্থক্যের বিষয় মুনাফা সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণ



শাব্দিক অর্থ
মুনাফা শব্দটি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক।  এর কোনও সঠিক সংজ্ঞা নেই।  একে স্বল্পকালীন বা দীর্ঘকালীন কর-পরবর্তী নেট মুনাফা ও নীট মুনাফা ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা যায়।  সম্পদ সর্বাধিকরণ বলতে প্রতিষ্ঠানের মূল্যবৃদ্ধিকে বুঝায় ইহা স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
অর্থের সময়গত মূল্য নীতি মুনাফা সর্বাধিকরণ ধারণায় অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। এতে যে প্রকল্প অধিক মুনাফা দেয় সেটিকে গ্রহণ করা হয়। সম্পদ সর্বাধিকরণ ধারণায় অর্থের সময়গত মূল্যকে বিবেচনা করা হয়।
নগদ প্রবাহ মুনাফা সর্বাধিক সর্বাধিকরণ ধারণায় নগদ প্রবাহ বিষয়টিকে বিবেচনা করা হয় না। সম্পদ সর্বাধিকরণ ধারণায় নগদ প্রবাহের উপর গুরুত্ব আরোপ করা হয়।
ঝুঁকি মুনাফা সর্বাধিক সর্বাধিকরণ ধারণায় ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে বিবেচনা করা হয় না।  সম্পদ সর্বাধিকরণ ধারণায় উচ্চমাত্রার ঝুঁকি পরিহার করা হয়।
স্বীকৃতি মুনাফা সর্বাধিকরণ একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে স্বীকৃত হলেও যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে স্বীকৃত নয়। বর্তমান বিশ্বে মুক্তবাজার অর্থনীতিতে সম্পদ সর্বাধিকরণ সর্বজন স্বীকৃত।
লভ্যাংশ নীতি মুনাফা সর্বাধিকরণ এ নববর্ষ প্রদানের পরিবর্তে মুনাফা সংরক্ষণের দিকে বেশি জোর দেয়া হয়। সম্পদ সর্বাধিকরণ এশিয়ার মালিকদের লভ্যাংশ প্রদান ও সংরক্ষণের ক্ষেত্রে সমন্বয় করা হয়।

মুনাফা সর্বাধিকরণ বলতে কি বুঝায় ?

মুনাফা সর্বাধিকরণ (Profit Maximization) : সাধারণভাবে মুনাফা সর্বোচ্চকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকেই বুঝায়। উপাদান সমূহ ব্যবহার করে মুনাফা ক্রমান্বয়ে বৃদ্বির প্রচেষ্টাকে মুনাফা সর্বাধিকরণ বলে। মূলত কোন ফার্ম বা ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (EPS) বৃদ্ধিকরণই হলো মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বাধিকরণ

See also  সৌদি আরব সম্পর্কে জানুন কিছু আকর্ষণীয় তথ্য | Saudi Arabia

I.M. Pandey এর ভাষায়, “মুনাফা সর্বোচ্চকরণ বলতে বুঝায় যে একটি ফার্ম একটি নির্দিষ্ট পরিমান ইনপুট (কাঁচামাল) দিয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করবে বা সর্বনিম্ন ইনপুট (কাঁচামাল) দিয়ে একটি নির্দিষ্ট পরিমান উৎপাদন করবে।”

সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায় ?

সম্পদ সর্বাধিকরণ (Wealth Maximization) : সম্পদ সর্বোচ্চকরণ বলতে একটি কার্যক্রমের (Course Of Action)  বা প্রকল্পের নিট বর্তমান মূল্য (Net Present Value-NPV)  বা সম্পদ সর্বোচ্চকরণকেই বুঝায়। কোন ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ঐ ফার্মের শেয়ারের বর্তমান মূল্য সর্বোচ্চকরণকে বা নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণকে বোঝায়

I.M. Pandey এর ভাষায়, “শেয়ারহোল্ডারদের জন্য কোন একটি কার্যক্রমের নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণকেই সম্পদ সর্বোচ্চকরণ বলে।”

হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্য (Difference Between Accounting and Finance)

নিম্নে হিসাববিজ্ঞান ও অর্থায়নের মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য দেখানো হলো:

পার্থক্যের বিষয় হিসাববিজ্ঞান (Accounting) অর্থায়ন (Finance)


নগদ প্রবাহ
হিসাববিজ্ঞান মূলত যখন আয় এবং ব্যয় সৃষ্টি হয়, তখনই মুনাফা নির্ণয় করে থাকে। আর্থিক ব্যবস্থাপক মূলত প্রকৃত নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ কে প্রাধান্য দেয় এবং আয় বা মুনাফা নির্ণয় করে থাকে প্রকৃত আয় এবং ব্যয় হবার পর।

সিদ্ধান্ত গ্রহণ
হিসাববিজ্ঞান মূলত বর্তমান আর্থিক তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আর্থিক ব্যবস্থাপক যেকোন সিদ্ধান্ত গ্রহনকালে বিভিন্ন বর্তমান ও অতীত আর্থিক তথ্য বিশ্লেষণ করে থাকে।