নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? আয় বিবরণী কাকে বলে?

নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?

নগদ প্রবাহ একটি ফার্মের জীবনীশক্তি (Lifeblood) নগদ প্রবাহ বলতে নগদ নগদ সমতুল্য হিসাবসমূহ কে বুঝায় যা স্বল্প সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়। যে বিবরণীতে কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী (Cash flow statement) বলে

অতীতের একটি নির্দিষ্ট সময়ের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ নিয়ে যে বিবরণী তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

I.M. Pandey এর মতে “একটি ফার্মের নগদ এর ভিত্তিতে আর্থিক অবস্থার পরিবর্তনের যে বিবরণী তাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী।” 

আয় বিবরণী কাকে বলে?

প্রতিষ্ঠানের রাজস্ব জাতীয় আয় ব্যয় সমূহ যে বিবরণীতে দেখানো হয় তাকে আয় বিবরণী বলে।

নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য (Difference Between Cash flow statement and Income Statement)

পার্থক্যের বিষয় নগদ প্রবাহ বিবরণী আয় বিবরণী

সংজ্ঞা
অতীতের একটি নির্দিষ্ট সময়ের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ নিয়ে যে বিবরণী তাকে নগদ প্রবাহ বিবরণী বলে প্রতিষ্ঠানের রাজস্ব জাতীয় আয়-ব্যয়সমূহ যে বিবরণীতে দেখানো হয় তাকে আয় বিবরণী বলে

আওতা
এখানে শুধুমাত্র নগদ লেনদেনসমূহ আসে। এখানে নগদ, অনগদ সকল প্রকার আয় ব্যয় সমূহ আসে।

উদ্দেশ্য
নগদ অর্থের আদান-প্রদান সম্পর্কে জানার জন্য এটা তৈরি করা হয়। প্রতিষ্ঠান লাভ-ক্ষতি জানার জন্য তৈরি করা হয়।

ক্রম
আয় বিবরণী তৈরি করার পর নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পূর্বে আয় বিবরণী তৈরি করা হয়। 

ব্যবহার
পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী ও অর্থসংস্থানজনিত কার্যাবলী মূল্যায়ন এর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। অতীতের আয়-ব্যয় সম্পর্কে জেনে ভবিষ্যতের আয়-ব্যয় নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়।

নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ সম্পর্কে ধারণা (Concept about cash inflows and outflows)

আমরা জানি একটা ফার্মের আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্র তৈরি করা হয় খতিয়ানের উদ্বৃত্ত থেকে।  আবার নগদ প্রবাহ বিবরণী পাওয়া যায় আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্র থেকে। নগদ প্রবাহ বিবরণী একটি আর্থিক বছরের প্রারম্ভিক ও সমাপনী তারিখের মধ্যে সম্পদ,দায়ও ইকুইটি তহবিলের পরিবর্তন কোন বিষয়ের জন্য হয়ে থাকে তা ব্যাখ্যা করে।

See also  Kodak Black Net Worth

 তাই দুটি তুলনামূলক উদ্বৃত্ত পত্রের মধ্যে বিভিন্ন হিসাবেরপার্থক্য নির্ণয় করে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারি।  প্রথম ধাপে আমরা একটা উদ্বৃত্ত পত্রের পাশাপাশি দুইটি আর্থিক বছরের বিভিন্ন হিসেবের পার্থক্য নির্ণয় করব এবং হ্রাস (-)  বৃদ্ধি (+) চিহ্নিত করব।  এরপর থেকে আমরা নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ তে বিভক্ত করব। নিম্নে আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের উৎস দেয়া হলো:

নগদ আন্তঃপ্রবাহের উৎস নগদ বহিঃপ্রবাহের উৎস
যে কোন সম্পদের হ্রাসযে কোনো দায়ের বৃদ্ধিনিট মুনাফাঅবচয় এবং অন্যান্য অনগদ খরচশেয়ার বা বন্ড ইস্যু বা বিক্রয় যে কোন সম্পদের বৃদ্ধিযে কোনো দায়ের হ্রাসনিতে ক্ষতি লভ্যাংশ প্রদানশেয়ার বা বন্ডের মূল্য ফেরত