শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সর্বত্র এই সংগঠনটি সামনে থেকেই নেতৃত্ব দিয়ে গেছে। গত 6 ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের পর ২০ ডিসেম্বর ২০২২ তারিখে রোজ মঙ্গলবার রাট ৯ টার দিকে কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।
সুপ্রিয় দর্শক, RANDOM SPEECH এর এই আর্টিকেলে আমরা জানবো বিভিন্ন সময়ে আগুন ঝরা বক্তব্য দিয়ে তুমুল আলোচনায় থাকা কে এই নতুন সভাপতি সাদ্দাম হোসেন?
শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে গত 31 আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় আগুণ ঝরানো বক্তব্য দিয়ে মেধাবী ছাত্রনেতা হিসেবে প্রশংসা কুড়ান সাদ্দাম হোসেন। বক্তব্য চমৎকার কাব্যিক শব্দের ব্যবহার ও তথ্যসমৃদ্ধ কথাগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় ।
তবে সাদ্দাম হোসেন এর আগেও আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে। প্রার্থী হিসেবে ছিলেন আলোচনায় সবার শীর্ষে। শেষ পর্যন্ত তাকে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক পদে লড়াই করতে হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনর পরিচয়
মননশীল ও সৃজনশীল ছাত্রনেতা শিক্ষার্থীবান্ধব, বক্তৃতা, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হওয়া সহ নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রনেতা হিসেবে বেশ জনপ্রিয়। ছাত্রলীগের কমিটি গঠনের পূর্বে সবচেয়ে আলোচিত নাম ছিল সাদ্দাম হোসেন। এখন পর্যন্ত কোন অপরাধের সঙ্গে সাদ্দামের নাম জড়ানোর কোন অভিযোগ নেই।

সাদ্দাম হোসেন আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার বাবা মোঃ আমিনুল হক ছিলেন দিনাজপুর মুজিব বাহিনীর একটি দলের ডেপুটি কমান্ডার ও পরবর্তীতে উপজেলা পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে পঞ্চগড় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। তার বোন মাহমুদা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলেন এবং বর্তমানে অগ্রণী ব্যাংক ইউনিটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2011-12 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
সাদ্দাম হোসেনের বাড়ি কোথায়?
তার জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন । একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত 6 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 30 তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন 24 ডিসেম্বরের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে